মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট গ্রেপ্তার

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১২:০৫ এএম

মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদীবকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি। ভারত তাকে সে দেশে প্রবেশ করতে না দেওয়ার পর গত শনিবার মালদ্বীপ পুলিশ তাকে গ্রেপ্তার করে রাজধানী মালেতে নিয়ে যায়।

মালদ্বীপ পুলিশ জানায়, ‘আমরা নিশ্চিত করছি যে আহমেদ আদীব আব্দুল গফুরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাদের হেফাজতে তাকে মালে নিয়ে যাওয়া হচ্ছে।’

অবৈধভাবে একটি টাগবোটে করে ভারতের তামিলনাড়ু রাজ্যের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় বন্দরশহর ঠুথুকুডিতে প্রবেশ করেছিলেন আদীব। পরে বৃহস্পতিবার ভোররাতে তাকে আটক করে দেশে ফেরত পাঠায় ভারতীয় কর্র্তৃপক্ষ।

গত শুক্রবার স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আদীবকে একটি জলযানে করে ভারতীয় কোস্টগার্ডের জাহাজের পাহারায় মালদ্বীপে ফেরত পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত