হবিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০৮:৫৪ এএম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের ডেওয়াতলী কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত সোলেমান মিয়া (৩০) ডাকাত দলের সদস্য। তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকার বাসিন্দা। ডাকাতদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক জানান, রাত ৩টার দিকে একদল ডাকাত ডেওয়াতলী কালিনগর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের ওপর আক্রমণ চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সোলেমান গুলিবিদ্ধ হয়।

এ সময় তার অন্য সঙ্গীরা পালিয়ে যায়। সোলেমানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত