শেরপুরে দুর্বৃত্তদের হামলায় পুলিশ কর্মকর্তা আহত

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০২:২৯ পিএম

শেরপুরে পুলিশের এক অতিরিক্ত শহর সহকারী পরির্দশক আনোয়ার হোসেনকে (৩৫) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে মীরগঞ্জ মহল্লার পুলিশ ফাঁড়ির পাশেই এক ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন শহরের মিরগঞ্জ মহল্লার পুলিশ ফাঁড়ির দায়িত্বে রয়েছেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে শহরের নতুন বাস টার্মিনাল এলাকার মিরগঞ্জ মহল্লার পুলিশ ফাঁড়ির পাশেই আনোয়ারের ভাড়া বাড়িতে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়।

এসময় তার বাড়ির অন্যান্য সদস্যরা কোনো কিছু বুঝে উঠার আগেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে তার বাড়ির সদস্যরা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার সংকটাপন্ন অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কারা এবং কেন তার উপর হামলা চালানো হয়েছে তা স্থানীয় এবং পারিবারের সদস্যরাও বলতে পারেননি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ২টা) পুলিশের কোন কর্মকর্তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে অভিযান চলছে; পড়ে বিস্তারিত জানানো হবে বলে অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত