মানুষের আতঙ্ক নিয়ে সরকার তামাশা করছে: মির্জা ফখরুল

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০৩:৩৭ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ডেঙ্গুর যে মহামারি চলছে তা নিয়ে সারা দেশের মানুষ চরম আতঙ্কে রয়েছে। আর এটা নিয়ে সরকারদলীয় লোকেরা হাসি-তামাশা করছেন। তিনি বলেন, দেশের এই সংকটকালে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি মিডিয়া না থাকত, তাহলে সরকার এই ডেঙ্গু মহামারিকে গুজব বলে উড়িয়ে দিত।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের জন্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই সরকার দেশের জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছে। জনগণ আজ অসহায়। জনগণের কাছে কোন জবাবদিহি আছে বলে তারা মনে করে না। কারণ তারা তো জনগণের ভোটে নির্বাচিত হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত