ফরিদপুরের বোয়ালমারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত স্কুল ছাত্রী অথৈ সাহা (১১) সোমবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে জানা গেছে।
সে বোয়ালমারী পৌর সদরের কামারগ্রামের কানাই সাহার মেয়ে এবং নিউ মডেল প্রিক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।
বোয়ালমারী বাজারের স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মদন দাস জানান, অথৈ সাহা গত ৬/৭ দিন যাবৎ জ্বরে ভুগছিল, প্রথমে স্থানীয় ডাক্তার দেখানো হয়েছে। রোববার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সে মারা যায়।
কানাই সাহার তিন মেয়ের মধ্যে সে দ্বিতীয়। কানাই সাহা ঢাকায় জুয়েলারি ব্যাগের ব্যবসা করেন।
