তিন মাস পর বাসায় ফিরলেন নিখোঁজ আইটি বিশেষজ্ঞ শাহীন

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১০:১২ পিএম

নিখোঁজের তিন মাস পর খোঁজ পাওয়া গেছে অপহৃত আইটি বিশেষজ্ঞ আতাউর রহমান শাহীনের। সোমবার ভোরে তিনি মিরপুরে নিজ বাসায় ফিরেছেন।

শাহীনের স্ত্রী তানিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

গত ২ মে রাত ৯টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার আকিজ হাউস অফিসের সামনের ফুটপাত থেকে তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় কয়েকজন। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়রি করেন তার স্ত্রী তানিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত