ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রংপুরে রিহানা নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবারে ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
নিহতের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নাকাইহাট গ্রামে। রিয়ানা ওই এলাকার আশরাফুল ইসলামের মেয়ে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শাহিদুজ্জামান রিবেল এ তথ্য নিশ্চিত করে বলেন, শিশুটি ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রংপুরে আসে। রংপুর মেডিকেলে তিন ধরে তার চিকিৎসা চলছিল।
চিকিৎক জানান, শনিবার শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সোমবার শিশুটির অবস্থা খারাপের দিকে যায়। চিকিৎসা চলাকালীন মঙ্গলবার ভোরের দিকে শিশুটির মৃত্যু হয়।
