নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১২:০২ এএম

নেত্রকোনা জেলা বিএনপির বর্তমান কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে বিএনপির হাইকমান্ড। একই সঙ্গে শেরপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুনীর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডা. মো. আনোয়ারুল হককে আহ্বায়ক ও ড. রফিকুল ইসলাম হিলালীকে সদস্য সচিব করে নেত্রকোনা জেলা বিএনপির ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এই কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে জেলার প্রতিটি ইউনিটের কমিটি কাউন্সিলের মাধ্যমে করে জেলা কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মাহমুদুল হক রুবেলকে সভাপতি ও হযরত আলীকে সাধারণ সম্পাদক করে শেরপুর জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত