লক্ষ্মীপুরের রামগতির চরআবদুল্লাহ এলাকা থেকে অপহৃত পাঁচ রাখালকে উদ্ধার করছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে ভোলার দৌলতখানের চরপাতা ইউনিয়নের কাজিরহাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া রাখালরা হচ্ছেন চরআলেকজান্ডার এলাকার মোহাম্মদ আলীর ছেলে রুবেল হোসেন, মোজাম্মেল হকের ছেলে রিপন হোসেন, আজাদউদ্দিনের ছেলে আলমগীর হেসেন, ছাদেক উল্যাহর ছেলে ইউসুফ হোসেন ও চরকাদিরা এলাকার নবী হোসেন। তারা সবাই দৌলতখান থানা হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান। অপহরণকারীদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
এর আগে মঙ্গলবার ভোররাতে প্রতিদিনের মতো রাখালরা ঘরে ঘুমিয়ে ছিলেন। মঙ্গলবার ভোররাতে অস্ত্রের মুখে পাঁচ রাখালকে তুলে নিয়ে যায় কয়েকজন অপহরণকারী। এরপর তাদের জিম্মি করে মোবাইল ফোনে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
