গোলাপগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১২:৩৯ এএম

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নবনির্মিত ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এর উদ্বোধন করেন।

ম্যুরাল উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, সিলেট জেলার মধ্যে উপজেলা পর্যায়ে গোলাপগঞ্জেই প্রথম বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপিত হলো। ম্যুরাল উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়াম্যান ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত