বাল্যবিয়ে থেকে বাঁচতে ২ ইউএনওকে স্কুলছাত্রীর চিঠি

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১১:৩৫ পিএম

উত্ত্যক্তকারীর সঙ্গে জোর করে বিয়ে আয়োজনের অভিযোগ করে এ থেকে রক্ষা পেতে দুই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি দিয়েছে এক স্কুলছাত্রী। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জের ইউএনওকে দেওয়া চিঠিতে সে জানায়, উত্ত্যক্তকারীর পক্ষে ইউপি সদস্যসহ স্থানীয়রা তার মাকে হুমকি দিয়ে বিয়ে ঠিক করায় সে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে। দুই ইউএনও চিঠি পেয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। ওই কিশোরী সরাইল উপজেলার বেড়তলা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে; বাড়ি আশুগঞ্জ উপজেলার বইগর গ্রামে।

চিঠিতে ছাত্রী জানায়, চার বছর আগে তার বাবা গ্রামের দুষ্কৃতকারীদের হাতে খুন হন। সেই থেকে গ্রামের শেখ সাদি ভূঁইয়ার ছেলে উছমান ভূঁইয়া তাকে উত্ত্যক্ত করে আসছে। ওই যুবকের পরিবারের কাছে এর বিচার চাওয়ায় সে জোর করে বিয়ের ঘোষণা দেয়। কয়েকদিন আগে ওই বখাটের পক্ষে গ্রামের ইউপি সদস্য নুরুল ইসলাম, সজীব ভূঁইয়া, আকবর ভূঁইয়া, মলাই ভূঁইয়া ও শাহ আলম ভূঁইয়া প্রমুখ বাড়িতে গিয়ে তার মায়ের ওপর চাপ সৃষ্টি করে এবং উছমানের সঙ্গে বিয়ের কথা পাকা করে। সে আরও জানায়, তার বড় বোন এখনো অবিবাহিত। জোর করে বিয়ে ঠিক হওয়ার পর থেকে পালিয়ে সরাইল উপজেলার একটি গ্রামে বড় ভগ্নিপতির বাড়িতে আশ্রয় নিয়েছে। গত ৩ আগস্ট বখাটে উছমান সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত