খুলনার সাবেক এমপি মিজানের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১১:৩৬ পিএম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) ঢাকা-১-এ মামলাটি করেন কমিশনের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ।

দুদক উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য দেশ রূপান্তরকে জানান, মামলায় মিজানুর রহমানের বিরুদ্ধে ২০ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। গত বছরের ২৩ অক্টোবর সম্পদ বিবরণী জমা দিতে মিজানুরকে নোটিস পাঠায় দুদক। একই বছরের ১৯ নভেম্বর সম্পদের হিসাব বিবরণী জমা দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত