লক্ষ্মীপুরে পাঁচ দিন খোঁজ নেই স্কুলছাত্রের

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১১:৪৮ পিএম

লক্ষ্মীপুরে এক স্কুলছাত্র পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার নাম মো. তারেক (১২)। সে সদর উপজেলার দক্ষিণ চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। এ বিষয়ে সদর মডেল থানায় নিখোঁজ স্কুলছাত্র তারেক হোসেনের বাবা জাবেদ হোসেন একটি সাধারণ ডায়েরি করেছেন।

পারিবারিক সূত্র জানায়, ২ আগস্ট রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে চররুহিতা এলাকার গোড়া হাসাগো বাড়ির বসতঘর থেকে বের হওয়ার পর তারেক আর বাসায় ফেরেনি।

সদর থানার এসআই মো. নাছির জানান, স্কুলছাত্র তারেক নিখোঁজের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত