ডেঙ্গু নিয়ে জনমনে বিভ্রান্তি ও ভীতি ছড়ানোর অভিযোগে রাজধানীর বিমানবন্দর থানার কাওলা এলাকা থেকে বুধবার ‘সজীব ওয়াজেদ জয় পরিষদ’ নামের একটি সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করেছে র্যাব।
তারা হলেন- লায়ন মো. মতিউর রহমান টিপু ও প্রকৌশলী এম আই তনয়। তাদের কাছ থেকে ‘সজীব ওয়াজেদ জয় পরিষদের ঈদ শুভেচ্ছা’ লেখা ৫টি টেবিল ক্যালেন্ডার, সংগঠনের কেন্দ্রীয় কমিটির ৪টি প্রেস বিজ্ঞপ্তি ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম এসব তথ্য নিশ্চিত করেন।
