৮ কোটি ইউরোতে ম্যানউই থেকে ইন্টারে লুকাকু

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০৪:২১ পিএম

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে পাড়ি জমাচ্ছেন রোমেলু লুকাকু। এবার আসলো আনুষ্ঠানিক ঘোষণা। এ ব্যাপারে দুই ক্লাব ঐক্যমত্যে পৌঁছেছে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

স্ট্রাইকার লুকাকুকে দলে টানতে ইন্টার মিলানকে গুণতে হচ্ছে ৮ কোটি ইউরো। এর আগে জুলাইয়ে লুকাকুর জন্য ক্লাবটির ৬ কোটি ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ইউনাইটেড।

দল-বদলের আঁচ পেয়েই বোধ হয় গত মঙ্গলবার ইউনাইটেডের হয়ে অনুশীলনে যোগ দেননি লুকাকু।  এজন্য ২৬ বছর বয়সী এই ফুটবলারকে অবশ্য জরিমানাও করা হয়েছে। তবে বসেছিলেন না লুকাকু। গত দুইদিন অনুশীলন করেছেন নিজের সাবেক ক্লাব অ্যান্ডারলেখটের হয়ে।

লুকাকুর ভবিষ্যৎ সমস্যা সমানে বুধবার লন্ডনে পৌঁছান তারকা এই ফুটবলারের এজেন্ট ফেদেরিকো পাস্তোরেলো। এরপরও লুকাকোর দল-বদলের কথা টুইটারে জানিয়ে দেন তিনি।

২০১৭ সালে এভারটন থেকে ইউনাইটেডে পাড়ি জমান লুকাকু। ক্লাবটির হয়ে ৮০টি গোল করা চতুর্থ খেলোয়াড় হলেন বেলজিয়ান এই ফুটবলার। এর আগে মাইকেল ওয়েন, রবি ফলার ও ওয়েইন রুনি এই কৃতিত্ব অর্জন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত