সিরাজগঞ্জে ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০৭:১৫ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাচলিয়া বাজার এলাকায় বুধবার রাতে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহতেরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পূর্ব তেলিজানা গ্রামের আবু তাহেরের ছেলে তানভীর (২২) ও উল্লাপাড়া উপজেলার গোপীনাথপুর গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে আজীম (১৭)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আক্তারুজ্জামান জানান, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে ওই দুই মোটরসাইকেল আরোহী নলকা থেকে রায়গঞ্জ যাওয়ার পথে পাচিলা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়। এ ব্যাপারে হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত