নুরের স্ট্যাটাসে রাব্বানীর কমেন্ট

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১০:২২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য করেছেন ডাকসু’র জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট ভিপি নুরুল হক নুর।

তিনি লিখেন, ‘হামলা-মামলা, মৃত্যুর ভয় নুর করে না। এসব হুমকি দিয়ে লাভ নেই। যে কয়দিন বাঁচবো বীরের মতো মাথা উঁচু করেই চলবো। কারো ভয় পিছু হঠা ছেলে নুর নয়। প্রয়োজনে সামনে থেকে রক্ত ঝরাবো তবে শেষ দেখে ছাড়বো। ভয় করলে সেই ১৮ সালের ৩০ শে জুনই থেমে যেতাম। জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত মানুষের অধিকার আদায়ে প্রতিবাদ-প্রতিরোধ, সংগ্রাম চলবে এবং সেটা এ দেশে থেকেই। পরিশেষে বলবো,‘যত বার হত্যা করো, জন্মাবো আবার, দারুণ সূর্য হবো লিখবো নতুন ইতিহাস।'

এর উত্তরে গোলাম রাব্বানী মন্তব্য করেন, ‘আমার ভিপিকে আবার কে হুমকি দিলো! কার এত সাহস? ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দে, আবার তালা লাগা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত