আরও যৌতুক না দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১২:৩৮ এএম

আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের শ্বশুড়বাড়ি থেকে গত বৃহস্পতিবার রাতে সিমলা খাতুন (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, যৌতুক হিসেবে দুই দফায় দেড় লাখ টাকা দেওয়ার পর আরও টাকা দাবি করছিল তার স্বামী আকছেদ আলী। তা না দেওয়ায় সিমলাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরের আড়ায় ঝুলিয়ে রাখা হয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে সিমলার শ্বশুরবাড়ির একটি শয়নকক্ষে তার মরদেহ ঝুলতে দেখা যায়। তবে এ সময় তার শ্বশুরবাড়ির লোকজন বাড়িতে ছিল না। পরে সিমলার বাবার বাড়িতে খবর দেওয়া হলে তারা পুলিশকে জানায়। সিমলার বড় ভাই লাল্টু মিয়ার অভিযোগ, যৌতুকের আরও টাকা না পেয়ে তার বোনকে শ্বাসরোধে হত্যার পর লাশ আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। আলমডাঙ্গা থানার ওসি মুন্সি আসাদুজ্জামান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত