ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঈদের জামাত অনুষ্ঠিত

আপডেট : ১১ আগস্ট ২০১৯, ০৩:০৫ পিএম

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে কয়েকটি গ্রামের শতাধিক পরিবারের ঈদুল আজহা উদযাপন করছেন।

রবিবার সকালে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা এলাকায় বুলবুলের রাইস মিলের চাতালে এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

জামাতে ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম। জামাতে হরিণাকুন্ডু পৌরসভা এলাকা, দৌলতপুর, নিত্যানন্দপুর, ভালকী, কুলবাড়িয়া, বৈঠাপাড়া, পায়রাডাঙ্গা,  পার্বতীপুরসহ বেশ কয়েকটি গ্রামের শতাধিক পরিবারের মানুষ অংশ নেন।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবারও তারা সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

ঈদ জামাত উপলক্ষে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত