নেহা কাক্কর কি ‘আত্মহত্যার' ইঙ্গিত দিলেন?

আপডেট : ১১ আগস্ট ২০১৯, ০৯:২৫ পিএম

হিমাংশু কোহলির সঙ্গে ব্রেকআপের পর ডুবে যান হতাশার সাগরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় তার কান্নাকাটির ভিডিও। গায়িকা এবং ইন্ডিয়ান আইডলের বিচারক নেহা কাক্কর এবার আত্মহত্যার ইঙ্গিত দিয়েছেন বলে ধারণা করছে ভারতীয় গণমাধ্যম।

নেহা ইনস্টাগ্রামে বড় একটি পোস্ট দিয়েছেন। সেখানে এক জায়গায় লিখেছেন, ‘জীবনের শেষ!’

গায়িকার এমন বার্তাকে বিপজ্জনক বলছে হিন্দুস্তান টাইমস। তার ভক্তদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত জীবনের হতাশা থেকে এমন কথা বলেছেন তিনি।  

নেহা এবং ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী ভিবর প্রসারকে জড়িয়ে সম্প্রতি গুজব রটে। জনপ্রিয় এই গায়িকা আবার সম্পর্কে জড়িয়েছেন বলে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এদিন নেহা মূলত তারই জবাব দিয়েছেন, ‘হৃদয়হীন হওয়া বন্ধ করুন। যখন এসব লিখছি, এতটুকু ভালো নেই। না মানসিকভাবে, না শারীরিকভাবে। তবুও কথা বলতে হচ্ছে। জীবনের তো শেষ দেখছি!’

 ‘মিথ্যা সংবাদ’ থেকে সবাইকে দূরে থাকারও আহ্বান জানান নেহা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত