পবিত্র ঈদুল আজহা উদ্যাপনে শামিল হয়েছেন ক্রিকেটাররা। চরম রাজনৈতিক উত্তেজনার ভেতর ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা মুসলমানদের অন্যতম বড় এই ধর্মীয় অনুষ্ঠানে সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন।
সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সবাইকে ঈদ মোবারক। সবার সঙ্গে থাকুক সৃষ্টিকর্তার করুণা।’
প্রতিবেশী দেশ পাকিস্তানকে নিয়ে নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসা গৌতম গম্ভীরও এদিন শুভেচ্ছা জানান, ‘ঈদুল আজহার উৎসবে সবাইকে আমার শুভকামনা। আমি আশা করি এটা আমাদের বিশ্বাস এবং শান্তির শক্তিকে আরও মজবুত করবে। সবাই ভালো থাকুন।’
পাকিস্তানি ক্রিকেটারদের মধ্য থেকেও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। টরেন্টোয় ঈদ উদ্যাপন করা মোহাম্মদ হাফিজ সেখানে বসেই ভক্তদের শুভকামনা জানান।
আফগানিস্তানের তারকা রিস্ট স্পিনার রশিদ খানও শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে।
ফলোয়ারদের দোস্ত সম্বোধন করে শোয়েব মালিক লিখেছেন, ‘ঈদ মোবারক দোস্ত।’
বাদ যাননি পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা। স্ত্রীর সঙ্গে ঈদ উদ্যাপন করতে পেরে নিজেকে ‘সৌভাগ্যবান’ বলেছেন তিনি।
‘সবার দিন ভাল যাক। আমার সুন্দরী স্ত্রীর সঙ্গে ঈদের সময় কাটাতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।’
