পদ্মায় গোসলে নেমে নি‌খোঁজ ভাই‌-বোনের লাশ উদ্ধার

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ০৮:৩০ এএম

শরীয়তপু‌রের ন‌ড়িয়ায় পদ্মা নদী‌তে গোসল কর‌তে গি‌য়ে নিখোঁজ হ্ওয়া দুই ভাই-বোন শরীফ বেপারী (১৭) ও মাহফুজা আয়শার (৯) লাশ উদ্ধার করেছে ডুবুরিরা।

মঙ্গলবার রাত সা‌ড়ে ৮টার পর তাদের লাশ উদ্ধার করা হয়।

এর আগে এদিন দুপুর ১২টার দি‌কে উপ‌জেলার নওপাড়া ইউনিয়‌নের নওপাড়া এলাকার পদ্মা নদীতে নিখোঁজের ঘটনা ঘটে।

ন‌ড়িয়া থানা পু‌লি‌শের অফিসার ইনচার্জ (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ লাশ উদ্ধারের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত শরীফ বেপারী ও তার বোন মাহফুজা আয়শা উপ‌জেলার নওপাড়া ইউনিয়‌নের নওপাড়া গ্রা‌মের আব্দুল হক ব্যাপারীর ছে‌লে-‌মে‌য়ে। শরীফ ঢাকা বিএম ক‌লেজের একাদশ শ্রে‌ণির ছাত্র ও মাহফুজা ম‌দিনানগর দা‌খিল মাদ্রাসার তৃতীয় শ্রে‌ণির ছাত্রী ছিলেন।

আব্দুল হক ব্যাপারী জানান, ১৯৯০ সাল থে‌কে প‌রিবার নি‌য়ে ঢাকার মিরপুর-১১ ম‌দিনানগর এলাকায় থা‌কেন। তার গ্রা‌মের বা‌ড়ি শরীয়তপু‌রের নওপাড়ায়। তি‌নি একজন সিএন‌জি চালক । তার দুই ছে‌লে এক মে‌য়ে। ঈদুল আজহার ঈদ কর‌বে ব‌লে গত বুধবার তার ‌মে‌য়ে মাহফুজা ও শ‌নিবার ছে‌লে শরীফ গ্রা‌মের বা‌ড়ি নওপাড়া আসে।

মঙ্গলবার দুপুর ১২টার দি‌কে শরীফ ও মাহফুজা পদ্মা নদী‌তে ‌গোসল কর‌তে যায়। শরীফ নদী‌তে সাঁতার কাট‌তে কাট‌তে গভীর পা‌নি‌তে ত‌লি‌য়ে যায়। ভাইকে বাঁচা‌তে বোন মাহফুজা নদী‌তে না‌মলে তি‌নিও পা‌নি‌তে তু‌লি‌য়ে যান।

নওপাড়া ইউনিয়‌ন প‌রিষদ চেয়ারম্যান রা‌শেদ আজগর সো‌হেল মুন্সী ব‌লেন, ‌নি‌খোঁজ হওয়ার পর ন‌ড়িয়া থানা পু‌লিশকে জানানো হ‌য়ে‌ছে এবং নারায়নগঞ্জ থে‌কে তিনজন ডুবু‌রি আনা হ‌য়ে‌ছে। তারা ক‌য়েক ঘণ্টা চেষ্টার পর রাত সা‌ড়ে ৮টার দি‌কে নি‌খোঁজ দুজন‌কে উদ্ধার ক‌রে। নিহতদের জানাজা শে‌ষে রা‌তেই নওপাড়ায় গ্রা‌মে দাফন সম্পন্ন হ‌বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত