সংসারে ব্যয় বাড়বে বৃষের, শরীর ভালো যাবে না কর্কটের

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ০৮:৪৭ এএম

মেষ : (২১ মার্চ-২০ এপ্রিল) কর্মক্ষেত্রে সম্মান ও অর্থ বৃদ্ধির যোগ আছে। প্রেমের বিয়ের সুযোগ আসবে। হঠাৎ শরীর খারাপ হতে পারে।

তুলা : (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। এসব কাজে বন্ধুরা সহযোগিতা করবে। সঞ্চয় বৃদ্ধি পাবে।

বৃষ : (২১ এপ্রিল-২০ মে) বন্ধুদের কর্মতৎপরতায় কাজে বাধা এলেও শেষে অর্থনৈতিক লাভ হবে। সংসারে ব্যয় বাড়বে। টাকা সঞ্চয় হবে না।

বৃশ্চিক : (২৩ অক্টোবর-২০ নভেম্বর) কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। ব্যবসা উপলক্ষে বিদেশ যেতে হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন।

মিথুন : (২১ মে-২০ জুন) শত্রুদের তৎপরতায় ঋণ বাড়বে। আগের থেকে আয় বৃদ্ধি পাবে। বুঝেশুনে খরচ করুন।

কর্কট : (২১ জুন-২০ জুলাই) শিক্ষার্থীদের পড়াশোনার ফল শুভ হবে। স্ত্রীর সহযোগিতা বাড়বে। শরীর ভালো যাবে না।

সিংহ : (২১ জুলাই-২০ আগস্ট) উপার্জনের জন্য ভ্রমণ হতে পারে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যোগ আছে। কাজের সব বাধা দূর হবে।

কন্যা : (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) কর্মক্ষেত্রে সাফল্যের সুবাতাস বইবে। কাজে আত্মীয়রা সহযোগিতা করবে। অর্থ জমার পরিবেশ আসবে।

ধনু : (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) কর্মক্ষেত্রে পদোন্নতি ও কাজের চাপ বাড়বে। সব ক্ষেত্রে শুভ ফল লাভ হবে। আয় বাড়বে।

মকর : (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বাড়বে। শত্রুরা বন্ধুতে পরিণত হবে। স্নায়ু পীড়া বাড়বে।

কুম্ভ : (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) উপার্জনের অনেক সুযোগ আসবে। সুতরাং আয় বাড়বে। সংসারে শান্তি থাকবে।

মীন : (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) স্ত্রীর জন্য ব্যয় বাড়বে। আত্মীয়দের কাছে সম্মান বাড়বে। রোগ বৃদ্ধির যোগ আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত