জামালপুরে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ০৯:২৫ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে লেকে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার হেলিপ্যাড সংলগ্ন লেকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্র হাবিব (১৪) দেওয়ানগঞ্জ পৌর এলাকার মাটিয়া খোলা গ্রামের মনিরের ছেলে।

দেওয়ানগঞ্জ উপজেলার চেয়ারম্যান সোলায়মান হোসেন জানান, ঢাকার একটি স্কুলে ৮ম শ্রেণিতে পড়ুয়া হাবিব বাবার সাথে ঈদ করতে তার দাদা বাড়ি পৌর এলাকার মাটিয়া খোলায় বেড়াতে আসে। বুধবার দুপুরে উপজেলা কমপ্লেক্সের নিকটবর্তী হেলিপ্যাড সংলগ্ন লেকে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় হাবিব। পরে স্থানীয়রা লেক থেকে হাবিবের লাশ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত