চামড়া কারসাজিতে জড়িতদের চিহ্নিত করে বিচার দাবি

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১২:৩৬ এএম

কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে কারসাজিতে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘চামড়ার দেশি বাজার ও আন্তর্জাতিক বাজার যাচাই করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসব ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এতিম ও গরিব মানুষের হক নিয়ে যারা ছিনিমিনি করেছে তারা সরকার ও জনগণের শত্রু।’

মেয়র আরও বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে চামড়া বিদেশে রপ্তানির কথা বলার পর যারা এর বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে যেন সরকার ব্যবস্থা নেয় সেজন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আন্তর্জাতিক বাজার যাচাই করে চামড়ার সঠিক মূল্য যেন গরিব ও এতিমদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত