খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ০১:১০ এএম

কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন উপলক্ষে আজ সারা দেশে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারান্তরীণ রয়েছেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ৬২১ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরকে বলেন, বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে শুক্রবার সারা দেশে জেলা-উপজেলায় দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তার সুস্থতা কামনায় শুক্রবার সারা দেশে বাদ জুমা দলের নেতাকর্মীরা বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করবেন। গত বছরও একই কর্মসূচি পালন করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত