জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশী শিশুকে গলা কেটে হত্যা

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ০২:৪৬ পিএম

কিশোরগঞ্জের অষ্টগ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ওয়াসিম মিয়া (২) নামে এক শিশুকে গলা কেটে হত্যার ঘটনার ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ডালারকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। নিহত ওয়াসিম একই গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফুল ইসলাম জানান, বাড়ির পাশে জমির সীমানা নিয়ে শিশুটির বাবার সঙ্গে একই গ্রামের আব্দুর রাজ্জাকের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সকালে ঘরে শিশুটিকে ঘুমে রেখে তার বাবা-মা কাজে বেরিয়ে যায়। পরে তারা বাড়িতে সকালের খাবার খেতে এসে ঘরে শিশুটির গলাকাটা লাশ দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। পূর্ব বিরোধের জের ধরে  এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। এ ঘটনার পর পুলিশ এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক, আলকাছ মিয়া, সাইফুল, সৃজন ও কাউস নামে পাঁচজনকে আটক করেছে। থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।

ওসি আরও জানান, লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল ওয়াদুদ মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত