নেহেরুর ভারতকে 'কবর' দিয়েছেন মোদি: পাক পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ০৭:৪০ পিএম

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভারতকে নরেন্দ্র মোদি 'কবর' দিয়েছেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

শনিবার পাকিস্তানে সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি। 

সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে ওই সংবাদ সম্মেলেন পাক পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কুরেশি বলেন, আজ ভারতেও আওয়াজ উঠছে, তারা বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জওহরলাল নেহেরুর ভারতকে কবর দিয়েছেন। ভারতের নাগরিকরাই কাশ্মীরের বিশেষ সুবিধা ফিরিয়ে দিতে দাবি জানাচ্ছে।   

তিনি বলেন, ভারত দুই নীতিতে চলছে। এর একটি পরিচালনা করছেন তিন ব্যক্তি যাতে মোদি ছাড়াও আছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। 

৫ আগস্ট কাশ্মীরের সাংবাধানিক বিশেষ মর্যাদা বাতিল করে মোদি সরকার। তার পরদিন পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিজে ‘কাশ্মীর কমিটি’ নামে একটি পরিষদ গঠন করেন। সেই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার। 

শাহ মেহমুদ কুরেশি বলেন, ‘এ কমিটি পাকিস্তানের সব প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে। সংসদের যৌথ অধিবেশনে যে প্রস্তাবটি পাস হয়েছে তা বিবেচনায় নিয়ে আজই এ বৈঠক। আমরা সংসদে যে একাত্মতা প্রকাশ করেছি, আজকের বৈঠকেও সেই একাত্মতাই ছিল।’

পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি কীভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে তার রূপরেখা নির্ধারণ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এই বৈঠক হওয়ার একদিন আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অর্ধ শতাব্দী পর কাশ্মীর ইস্যু নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে।

খবর দ্য ডন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত