ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১০:৪৩ এএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের ফিরোজা খাতুন (৪৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা করেছে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামী আব্দুল কুদ্দুসকে আটক করেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ওই উপজেলার সেজিয়া গ্রামে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক ঘটনায় আব্দুল কুদ্দুস ও তার স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত রাতে কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে ফিরোজাকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় সকালে পুলিশ আব্দুল কুদ্দুসকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত