এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১২:১১ এএম

বরকল এস. জেড উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির স্কুলপড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে চন্দনাইশ উপজেলা প্রশাসন।

এ সময় বর পক্ষকে ১০  হাজার টাকা ও কনে পক্ষকে ১০ হাজার মোট ২০ হাজার টাকা জরিমানা ও বিয়ের উপযুক্ত বয়স না হওয়া হওয়া পর্যন্ত বিয়ে না করার মুচলেকা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও  সহকারি কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা অভিযান পরিচালনা করেন।

রোববার চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানায় বরকল ইউনিয়নের পশ্চিম কানাইমাদারী গ্রামের কনের পক্ষের বাড়িতে বিয়ের প্রস্তুতি সময় গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমার নির্দেশে উপজেলার সমাজসেবা অফিসার জসিম উদ্দিন, উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন ও চন্দনাইশ থানার এসআই শরীফ সহ কর্মকর্তা উপস্থিত হয়ে এ বাল্যবিবাহ বন্ধ করে দেয়। এরপর বর, কনে ও অভিভাবকদের পুলিশ হেফাজতে নিয়ে রাখা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভূমি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের মো. আরিফুর রহমান (২৪)  এর সাথে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের পশ্চিম কানাইমাদারী গ্রামের আনোয়ার মিয়ার মেয়ে সায়মা আকতার (১৪) এর সাথে বিয়ে ধার্য করা হয়।

রোববার সন্ধ্যায়  উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরের অভিভাবককে ১০ হাজার টাকা ও কনের অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা ও উভয় পক্ষকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা দিয়ে বর ও কনেকে ছেড়ে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত