গেরিলা মুক্তিযোদ্ধা শহীদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১২:৪৮ এএম

দেবীদ্বারের প্রবীণ ন্যাপ নেতা ও গেরিলা মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ সরকারকে (৬৬) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল সোমবার বাদ জোহর বারেরা সরকার বাড়ি ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

দেবীদ্বার থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা। শহীদুল্লাহ দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগে গত রবিবার রাত ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন। আত্মীয়-স্বজনসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত