বঙ্গবন্ধুকে নিয়ে সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ০৯:২৬ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক, রাজনৈতিক ও সংগ্রামী কর্মময় জীবনের দুর্লভ কিছু আলোকচিত্র নিয়ে শুরু হলো প্রদর্শনী। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর ধানমন্ডি ঢাকা ক্যাম্পাসের অফিসার্স ক্লাবে শুরু হয়েছে এ প্রদর্শনী।

মঙ্গলবার সকালে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন।

ইয়াফেস ওসমান বলেন, ‘বঙ্গবন্ধু জন্ম না নিলে বাংলাদেশের জন্ম হতো না। আমাদের এই অবস্থান থাকত না। এক কথায় বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। নতুন প্রজন্মকে জাগ্রত করে তাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার সুযোগ দিতে হবে। বাংলাদেশর ইতিহাস মানেই বঙ্গবন্ধুর ইতিহাস, তিনি একাকার হয়ে রয়েছেন বাংলার ইতিহাসে।’

অনুষ্ঠানে বিসিএসআইআর-এর চেয়ারম্যান মো. ফারুক আহমেদ এবং মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত