ইতালি উপকূলে ১৯ দিন ধরে ভাসছে শতাধিক শরণার্থী

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১১:৪২ পিএম

ইতালির লাম্পদুসা বন্দরে প্রবেশের অনুমতি না পেয়ে স্পেনের দাতব্য সংস্থার একটি জাহাজ শতাধিক শরণার্থী নিয়ে প্রায় ১৯ দিন ধরে ইতালি উপকূলে ভাসছে। ওই জাহাজ থেকে ১০ জন শরণার্থী লাফিয়ে পড়ে সাঁতরে তীরে পৌঁছানোর চেষ্টাও করেছে বলে জানায় বিবিসি।

স্পেনের দাতব্য সংস্থা ‘ওপেন আর্মস’ জানায়, তাদের জাহাজে থাকা শরণার্থীদের বেশিরভাগই আফ্রিকার দেশগুলো থেকে আসা। ইউরোপমুখী শরণার্থীদের ঢল সামাল দিতে ইতালি শরণার্থীদের নিয়ে আসা বেসরকারি জাহাজ লাম্পদুসা বন্দরে ভেড়ার ওপর আগেই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আফ্রিকার দেশগুলো থেকে আসা শরণার্থীদের বেশিরভাগই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি হয়ে ইউরোপের অন্যান্য দেশে প্রবেশের চেষ্টা করে। ইউরোপমুখী আফ্রিকার শরণার্থীদের সামাল দিতে অনেক বেশি দায়িত্ব পালন করছেন জানিয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাতব্য সংস্থাগুলোর জাহাজ এখন মানবপাচারকারীদের ‘ট্যাক্সিতে’ পরিণত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত