ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা মানববন্ধন করেছেন। গতকাল দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে পরিষদের জাবি শাখার যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, ‘আমরা সাধারণের অধিকারের কথা বলি। দেশের যেকোনো অন্যায়, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করি। যা সরকার ও ক্ষমতাসীনদের মাথাব্যথার কারণ। এ জন্য ক্ষমতাসীন দল নানা ধরনের হামলা ও মামলা দিয়ে আমাদের দমিয়ে রাখতে এবং কণ্ঠরোধ করতে চায়।’
