শোকের মাস আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি করে গাছ লাগানো হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক (সাধারণ প্রশাসন) মো. রুহুল মমিন গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘জাতীয় শোকের মাস আগস্টে শোককে শক্তিতে রূপান্তর করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। একটি ফলদ এবং একটি বনজ গাছের চারা লাগানোর পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।’
মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মাউশি মাঠপর্যায়ের শিক্ষা প্রশাসনকে চিঠি দেবে জানিয়ে রুহুল মমিন আরও বলেন, ‘এ বিষয়ে শিক্ষামন্ত্রীর মৌখিক নির্দেশনা পেয়েছি।’
