‘পূর্বজন্মের স্বামী’ পরিচয়ে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক!

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০৬:১২ পিএম

ভারতের বেঙ্গালুরুতে এক ভণ্ড জ্যোতিষীকে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আটক করা হয়েছে। ‘আমি জ্যোতিষী, পূর্বজন্মে আমি তোমার স্বামী ছিলাম’- এমন কথা বলে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এক নারীকে ঠকিয়ে প্রায় ৪০ লাখ টানা ঋণও নেয়ার অভিযোগ উঠেছে ওই জ্যোতিষের বিরুদ্ধে।

ভারতের গণমাধ্যম জানায়, জ্যোতিষীর নাম ভেংকট কৃষ্ণাচার্য। এক স্ত্রীসহ সন্তানও রয়েছে তার। মঙ্গলবার বেঙ্গালুরুর হনুমন্তনগরে ধরা পড়েন ওই ব্যক্তি। 

ধরা পড়তেই স্থানীয়রা মারধর করে জ্যোতিষকে। পরে তারা তাকে পুলিশের হাতে তুলে দেয়। 

পুলিশ জানায়, কর্ণাটকের শ্রীনিবাসনগরের বাসিন্দা এই জ্যোতিষী। সে নানা ছল-চাতুরিতে ভুল বুঝাত। এভাবেই পুজা নামে এক নারীর কাছ থেকে ৪০ লাখ টাকা ঋণ নেয় সে। পরে টাকা ফেরত না দিয়ে খুনের হুমকি দিত সে। ওই নারী তাকে ধরিয়ে দেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত