কোহলিদের হত্যার হুমকি, কেউটে খুঁড়তে কেঁচো পেল ভারত!

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ০৬:২৪ পিএম

ক্রিকেটারদের হত্যার হুমকি সংক্রান্ত মেইল পেয়ে চিন্তায় পড়ে গিয়েছিল ভারতীয় বোর্ড। জঙ্গি হামলার আশঙ্কায় বাড়ানো হয় নিরাপত্তা। কিন্তু কে দিল হুমকি, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ১৯ বছরের এক ‘পুঁচকের’ সন্ধান পেয়েছে দেশটির পুলিশ!

ভারত যা ভেবেছিল সেই অর্থে ওই তরুণকে পুঁচকেই ভাবা হচ্ছে। কারণ হামলা করার মতো কোনো সক্ষমতাই নেই আসামের এই বাসিন্দার।

নাম তার ব্রিজমোহন দাস। গত ১৬ আগস্ট, অর্থাৎ দেশটির স্বাধীনতা দিবসের ঠিক পরের দিন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) একটি ই-মেইল করে সে। তারপর অ্যান্টিগায় থাকা বিরাট কোহলিদের নিরাপত্তা জোরদার করা হয়।

মহারাষ্ট্রের এটিএস তদন্তে নেমে জানতে পারে, এক তরুণেরই কাজ এটি। শুধু ভারতীয় দলকেই নয়, সে নাকি অন্য দেশের ক্রিকেট বোর্ডকেও একইভাবে বোকা বানিয়েছে!

অভিযুক্তকে মরিগাঁওয়ের আলাদাতে তোলা হয়েছে। সেখানে তার ট্রানজিট রিমান্ডেরও আবেদন মঞ্জুর হয়। পরে আনা হয় মুম্বাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত