পারিবারিক অশান্তি দূর হবে তুলার, আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব বাড়তে পারে মীনের

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০৮:২৭ এএম

মেষ : সন্তানের দুর্ঘটনা যোগ আছে। প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে। কর্মে উত্থান ও আয় বাড়বে।

বৃষ : নতুন বন্ধু জুটবে। মায়ের অসুখের জন্য বিদেশ যাওয়া লাগতে পারে। দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে।

মিথুন : কিডনি অপসারণের প্রয়োজন হবে। স্ত্রীর সিজারে সন্তান প্রসব হতে পারে। ব্যয় বাড়বে।

কর্কট : মেশিন, যন্ত্রপাতি ও বস্ত্র ব্যবসায় লাভ হবে। আয় বাড়বে এবং সংসারে শান্তি থাকবে। পুঁজি বিনিয়োগ শুভ নয়।

সিংহ : সশস্ত্র বাহিনী ও পুলিশের চাকরিতে উন্নতি যোগ আছে। ব্যবসায়ীদের বিনিয়োগ বাণিজ্য শুভ। অর্থ সঞ্চয় হবে না।

কন্যা : বিদেশে কর্ম নিয়োগ হতে পারে। ব্যবসায় গতি পাবে। পুঁজি বিনিয়োগের পরিবেশ আসবে।

তুলা : ব্যবসার জন্য দিনটি শুভ। আশানুরূপ আয় হবে। পারিবারিক অশান্তি দূর হবে।

বৃশ্চিক : নৃত্যশিল্পীদের সুনাম বৃদ্ধি পাবে। ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। চাকরির ক্ষেত্রে পদোন্নতি হবে।

ধনু : শক্তি প্রয়োগের মাধ্যমে পাওনা আদায় হবে। রোগে অস্ত্রোপচার হতে পারে। ব্যয় বাড়বে।

মকর : প্রযুক্তিবিদদের পদোন্নতি হবে। স্নায়ু পীড়া বাড়তে পারে। ব্যয় থেকে আয় কম।

কুম্ভ : মায়ের পীড়া ও দুর্ঘটনা যোগ আছে। স্ত্রীর কর্মে উন্নতি হবে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে।

মীন : আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব বাড়তে পারে। ব্যাংকের ঋণসুবিধা পাওয়া সহজ হবে। নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত