ডেঙ্গুতে ঢাকা মেডিকেলে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১১:৪৬ এএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফজলুর রহমান (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে তার মৃত্যু হয়।

তিনি কাকরাইলে এসিসিএফ নামের একটি সমবায় ব্যাংকের উপদেষ্টা ছিলেন।

স্বজনরা জানায়, গত শুক্রবার রাজধানীর দক্ষিণ বনশ্রীর বাসা থেকে ডেঙ্গুতে আক্রান্ত ফজলুরকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি।

চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১টায় তার মৃত্যু হয়। এরপর পরিবারের লোকজন লাশ নিয়ে হাসপাতাল থেকে চলে যান।

ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন ডেঙ্গু জ্বরে ফজলুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত