বিয়ের প্রলোভনে ধর্ষণ, ৩ দিন পর মামলা নিল পুলিশ

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১২:১৫ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ধর্ষণের অভিযোগ দেওয়ার তিন দিন পর অবশেষে মামলা নিয়েছে পুলিশ।

মামলার বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

অভিযোগকারী ধর্ষিতার মা জানান, গত ৪ মাস যাবৎ বিয়ের প্রলোভন দেখিয়ে তার মেয়েকে ধর্ষণ  করে আসছে ধর্ষক আরিফ। আরিফ উপজেলার  চৈতনকান্দা গ্রামের রুপ মিয়ার ছেলে।

ধর্ষিতা জানান, গত ৪ মাস যাবৎ  ধর্ষক আরিফ বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বিভিন্ন  জায়গায় ঘোরার কথা বলে তার ইচ্ছার বিরুদ্ধে বহুবার শারীরিক এবং দৈহিক সম্পর্ক গড়ে তোলে।

এ অবস্থায় ধর্ষিতা কোন উপায় খুঁজে না পেয়ে তার মার কাছে সমস্ত  ঘটনা খুলে বলার পর তার মা ধর্ষক আরিফের বাবা-মাকে এ ঘটনা জানালে তারা ধর্ষিতার সাথে আরিফের বিয়ের আশ্বাস দেন। কিন্তু বিয়ের আশ্বাস দেওয়ার অনেক দিন অতিবাহিত হলেও এখন তারা নানান টালবাহানা করছে। গত ২৩ আগস্ট ধর্ষিতার মা ধর্ষকের পরিবারকে আবারও বিয়ে করার কথা জানালে তারা ধর্ষিতার মা ও ধর্ষিতাকে মেরে ফলার হুমকি দেন।

পরে  ও দিন আড়াইহাজার থানায় এসে ধর্ষিতার মা ছেতারা বেগম একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 কিন্তু অভিযোগ দায়েরের তিনদিন গত হলে রহস্যজনক ভাবে মামলা নেয়নি পুলিশ।

ধর্ষিতার মা আরো অভিযোগ করেন, স্থানীয় একটি প্রভাবশালী মহল পুলিশের সাথে আঁতাত করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং আপোষ মীমাংসার জন্য খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার জন্য চাপ দেয় আসামি পক্ষ। 

এদিকে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত