পারমাণবিক বোমা মেরে ঘূর্ণিঝড় ঠেকাতে চেয়েছিলেন ট্রাম্প!

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০৪:০৩ পিএম

ভূমিতে আঘাত হানার আগে পারমাণবিক বোমা মেরে ঘূর্ণিঝড়কে ঠেকিয়ে দিতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস সূত্রে দ্য গার্ডিয়ান জানায়, ঘূর্ণিঝড় ঠেকাতে সামরিক বাহিনীর প্রতি এমনটাই পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। 

ঘূর্ণিঝড় মোকাবিলায় শীর্ষ গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, “কেন আমরা এটিকে পারমাণবিক বোমা মেরে ধ্বংস করে দিচ্ছি না।”

তিনি বলেন, “আফ্রিকার উপকূল থেকে এসব ঘূর্ণিঝড় শুরু হয়, এরপর আটলান্টিক সাগর অতিক্রম করা শুরু করে। আমরা যদি ঘূর্ণিঝড়ের চোখের ভেতরে বোমা ফেলে দিই, তাহলে এটিকে আটকে দিতে পারি। আমরা কেন এটি করি না?”

বৈঠকে উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার সূত্রে বিষয়টি জানা যায়।  

অ্যাক্সিওস আরও জানায়, ২০১৭ সালে শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আরেক বৈঠকেও একই প্রসঙ্গ তুলেছিলেন ট্রাম্প। সেখানেও তিনি বোমা মেরে ঘূর্ণিঝড় থামানোর পরামর্শ দিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত