১৯৭৬ সালের ২৭ আগস্ট শেষ নিশ্বাস ত্যাগ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কবির ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি’র রয়েছে বিশেষ আয়োজন। এদিন সকাল ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘বনের পাপিয়া’। কাজী নজরুল ইসলাম-এর ‘বনের পাপিয়া’ গল্প থেকে নাটকটির চিত্রনাট্য করেছেন শ্রাবণী ফেরদৌস এবং পরিচালনা করেছেন শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সানজিদা প্রীতি, খায়রুল টিপু, তৃষ্ণা সরকার, রাসেল রাজ, মাধবী লতা, জাকিয়া প্রমুখ।
এ ছাড়া সকাল ১০টা ১০ মিনিটে প্রচারিত হবে ‘তারকালাপ’-এর বিশেষ পর্ব। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় নজরুলসংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘মিউজিক স্টেশন’-এর বিশেষ পর্ব রয়েছে। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগীতশিল্পী শাফিন আহমেদ ও প্রিয়াঙ্কা গোপ।
