জনগণ সরকারের মিথ্যা প্রচারকে মেনে নিচ্ছে না : ড. কামাল

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ০২:২৩ এএম

জনগণ সরকারের মিথ্যা প্রচারকে একদম মেনে নিচ্ছে না, বিশ্বাস করছে না বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল। তিনি বলেন, ‘যত রকমের অপকর্ম হচ্ছে , সরকারি যে অবহেলা, পুলিশকে অপব্যবহার করা হচ্ছে এগুলো বঙ্গবন্ধুকে অপমান করা, নিত্যদিন অপমানিত হচ্ছেন।’ গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘বঙ্গবন্ধু হত্যা ও প্রতিরোধ যুদ্ধ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধুকে আর অপমানিত হওয়া দেখতে চাই না, ওনাকে অপমান করা হচ্ছে। জাতির জনক যে রাষ্ট্র রেখে গেছেন সেই রাষ্ট্রের মধ্যে যা ঘটছে এগুলো সব তার আদেশের পরিপন্থী। জনগণ সংবিধানের মালিক কিন্তু অপনারা বলুন আপনারা কি জনগণকে ক্ষমতার মালিকের ভূমিকায় দেখছেন? এটা যদি হচ্ছে না তাহলে এটা বঙ্গবন্ধুর স্বাক্ষরিত  যে আদেশÑ সেটাকে অমান্য করা হচ্ছে, এটার বিপরীতে কাজ করা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত