নিখোঁজের ১ দিন পর হবিগঞ্জে ২ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ০৯:৪৯ পিএম

সাইফুল ও সালমান নামে দুই শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউপির বল্লবপুর গ্রামের ওই দুই শিশুকে গত সোমবার বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই। গতকাল মঙ্গলবার সকালে তাদের লাশ গ্রামের একটি পুকুরে ভেসে ওঠে।

স্থানীয় ইউপি সদস্য খন্দকার মনিরুজ্জামান মনু জানান, সোমবার বিকেল থেকে সাইফুল মিয়ার ছেলে সালমান মিয়া (৬) ও তোফাজ্জুল মিয়ার ছেলে তায়েব মিয়াকে (৫) খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের সন্ধানে পরিবার, আত্মীয়-স্বজনসহ আশপাশের এলাকাগুলোতেও খোঁজাখুঁজি ও মাইকিং করেন।

বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, শিশু নিখোঁজের বিষয়ে আমাদের কেউ অবগত করেননি। গতকাল মঙ্গলবার সকালে লাশ ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ওরা পানিতে ডুবে মারা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত