বান্ধবীর স্বামীকে আপত্তিকর ছবি দিয়ে গ্রেপ্তার রাবি শিক্ষার্থী

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০৩:০১ পিএম

বান্ধবীর স্বামীকে আপত্তিকর ছবি পাঠানোর অভিযোগে পর্নোগ্রাফি মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের খালিদ বিন ওয়ালিদ নামে এক শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের মাদারবক্স হলের সামনে থেকে ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে পরে গ্রেপ্তার দেখায় নগরীর মতিহার থানা পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

গ্রেপ্তার খালিদ বিন ওয়ালিদ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ঘাতক দালাল নির্মূল কমিটির প্রচার সম্পাদক।

জানা গেছে, ২০১৭ সালে নুসরাত নামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন খালিদ। সম্পর্ক থাকা অবস্থায় ২০১৮ সালে মেয়ের পারিবারিকভাবে অন্য ছেলের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর ওই মেয়ের স্বামীকে একটি ভুয়া ফেসবুক একাউন্ট মেয়ের কিছু আপত্তিকর ছবি প্রেরণ করা হয়। এরপর থেকেই নুসরাত ও তার স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপোড়ন শুরু হয়।

এতে নুসরাতের ধারণা এ ছবিগুলো খালিদ সরবরাহ করেছেন। পরবর্তীতে তিনি (নুসরাত) তার সাবেক প্রেমিকের বিরুদ্ধে মতিহার থানায় পর্নোগ্রাফি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাতে খালিদকে বিশ্ববিদ্যালয়ের মাদারবক্স হলের পাশ থেকে ডিবি পরিচয়ে গ্রেপ্তার করে পুলিশ।

খালিদ আপত্তিকর ছবি সরবরাহ বিষয়টি অস্বীকার বলেন, ২০১৮ সালে নুসরাতের বিয়ে হয়েছে। এক বছর পর কেন আমি ছবি দিব? তবে কে বা কারা এটা করেছে কিছুই জানি না।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, এক মেয়ে শিক্ষার্থীর মামলার ঘটনায় মতিহার থানায় পুলিশ খালিদকে গ্রেপ্তার করেছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, পর্নোগ্রাফি মামলায় খালিদ নামের এক শিক্ষার্থীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত