স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করে পাচ্ছেন না মেয়র আতিক

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০৭:৫৪ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনকে ফোন করে পাচ্ছেন না বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

বুধবার গাবতলী বাস টার্মিনালে পরিদর্শনে গেলে মেয়র সাংবাদিকদের  বলেন, মশক নিধন কার্যক্রমে আমরা আশা করব সবাই আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন। কিন্তু গতকাল (মঙ্গলবার) স্বাস্থ্যমন্ত্রীর বাসায় মশক নিধন টিমের ঢুকতে পারেনি। এটা অত্যন্ত দুঃখজনক।

ডেঙ্গু দমনে এডিস মশা নির্মূলে ডিএনসিসির অভিযানের তৃতীয় দিন মঙ্গলবার বারিধারার পার্ক রোডে স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে গিয়েও ঢুকতে পারেননি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। 

ওই ঘটনার পর কথা বলতে স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করেও পাচ্ছেন না জানিয়ে মেয়র বলেন, আমি কালকেও ফোনে কথা বলার চেষ্টা করেছি। আজকেও ফোনে কথা বলার চেষ্টা করছি। উনাকে পাচ্ছি না। আমি উনাকে এটাই বলব, আমরা সকলের সহযোগিতা চাই। আমরা তো কাউকে ফাইন করছি না। আমরা বাসাবাড়িতে গিয়ে সবাইকে সহায়তা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত