পটুয়াখালীর কলাপাড়ায় দুই শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে পৃথক মানববন্ধন করেছেন দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদুরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ওই দুই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাদুরতলী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাচ্চু হাওলাদার জানান, ২৬ আগস্ট বিদ্যালয়ে পাঠদান চলাকালীন সময় স্থানীয় দুলাল হাওলাদার ও তার সহযোগীরা তাকে স্কুলমাঠে ডেকে নিয়ে গালাগাল করেন ও হামলা চালান।
ইটবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ মাহমুদ জানান, পাশর্^বর্তী স্কুলে শিক্ষকের ওপর হামলার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে হামলাকারীরা তার ওপরও হামলা চালায়।
