নিজের সমস্ত সম্পত্তি ছেলে অভিষেক ও মেয়ে শ্বেতার মধ্যে সমানভাগে ভাগ করে দেবেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে এ কথা নিজেই জানিয়েছেন অমিতাভ বচ্চন।
ছেলেমেয়ের মধ্যে বিভেদ করতে পছন্দ করেন না এ কথা বহুবার প্রকাশ্যেই স্বীকার করেছেন বলিউড শাহেনশাহ।
বরাবরই বিগ বি জানিয়েছেন, ছেলে অভিষেকের পাশাপাশি শ্বেতার মতো মেয়ে পেয়ে তিনি গর্বিত। এর আগেও বহুবার নিজের সম্পত্তি ছেলেমেয় দুজনের মধ্যেই সমানভাবে ভাগ করে দেওয়ার কথা জানিয়েছেন ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
সম্প্রতি একটি অনুষ্ঠানে অমিতাভের উইলের বিষয়ে প্রশ্ন করা হলে ফের একবার অভিনেতা জানান, তার সম্পত্তি তার দুই ছেলে-মেয়ের মধ্যে সমানভাবে ভাগ হবে। প্রসঙ্গত, জানা যায়, অমিতাভের মোট সম্পত্তির পরিমান প্রায় ২৮০০ কোটি টাকা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
