আয় থেকে ব্যয় বাড়বে কন্যার, স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে কুম্ভর

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০৮:৩৬ এএম

মেষ : নিজ পরিকল্পনায় কাজে কৃতকার্য হবেন। মায়ের স্নায়ুপীড়া বেড়ে যাবে। কাজে বন্ধুর সাহায্য পাওয়া যাবে।

বৃষ : আত্মীয়র সাহায্যে বিদেশের সঙ্গে ব্যবসা হবে। মায়ের নানা রোগ বেড়ে যেতে পারে। স্ত্রীর রোগ আরোগ্য হবে।

মিথুন : কাজে পরিশ্রম বেড়ে যাবে। আয় বাড়বে। কিন্তু দেহে অতৃপ্তি দেখা দেবে।

কর্কট : কর্মফল শুভ হবে। পুঁজি বিনিয়োগে বিরত থাকুন। আয় বাড়বে।

সিংহ : বৈদেশিক বাণিজ্যে লাভ হবে। সাংবাদিক ও লেখকদের ব্যয় ও সম্মান বাড়বে। স্বাস্থ্যের দিকে নজর দিন।

কন্যা : কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। আয় থেকে ব্যয় বাড়বে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হবে।

তুলা : শিক্ষার্থীদের বিদেশে শিক্ষার সুযোগ থাকবে। বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির যোগ আছে। অর্থ সঞ্চয় হবে।

বৃশ্চিক : ব্যাংক-বীমা ব্যবসায় লাভ হবে। ব্যবসা উপলক্ষে বিদেশ যেতে হবে। সম্মান ও অলসতা যোগ আছে।

ধনু : সাংবাদিকদের বিশেষ কোনো সুযোগ থাকবে। পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। ব্যয় বাড়বে।

মকর : কর্মক্ষেত্রে কাজে ভিড়/চাপ কম। প্রতিপক্ষ ব্যবসায় ক্ষতি করার চেষ্টা করবে। কিছুটা সঞ্চয় হবে।

কুম্ভ : স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। নিজের স্নায়ু ও কিডনি রোগ বাড়তে পারে। ব্যবসা ও সম্পদ বাড়বে।

মীন : সন্তান ও নিজের রোগ বাড়ার সম্ভাবনা আছে। ব্যবসার জন্য ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে। কর্মে আত্মীয়র সহযোগিতা পাওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত