পাকিস্তানি অনুপ্রবেশের শঙ্কায় গুজরাট উপকূলে সতর্কতা

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১১:১৭ পিএম

পাকিস্তান নৌবাহিনী প্রশিক্ষিত সন্ত্রাসী ও কমান্ডোরা ছোট নৌকায় করে গুজরাটের কচ্ছ উপসাগর দিয়ে রাজ্যটিতে প্রবেশের চেষ্টা করছে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গুজরাট উপকূলে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও কোস্টগার্ডকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে ইন্ডিয়া টুডের গতকাল বৃহস্পতিবারের প্রতিবেদনে জানানো হয়েছে।

কোস্টগার্ডের কাছে পাঠানো গোয়েন্দা বার্তায় বলা হয়, পাকিস্তানের প্রশিক্ষিত কমান্ডোরা সরু পথ হারামি নালা দিয়ে কচ্ছ উপসাগরে প্রবেশ করেছে। পানির তলদেশ এবং বন্দর ও জাহাজগুলোতে হামলা চালানোর জন্য তাদের উচ্চ প্রশিক্ষণ রয়েছে। কচ্ছ উপসাগর তীরবর্তী বেশকিছু বন্দরের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া বেসরকারি আদানি গ্রুপ পরিচালিত গুজরাটের মুন্দ্রা বন্দরেও এমন নির্দেশনা গেছে।

নির্দেশনায় বন্দরের অংশীজন, জাহাজ ও কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। পানি, বন্দর এলাকা কিংবা তীরে সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখলে দ্রুত সেটি সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। উপকূল এবং বন্দর এলাকায় কর্মরত নিরাপত্তা সংস্থাগুলোকে সন্দেহভাজন জাহাজ, ব্যক্তি ও কর্মকাণ্ডের বিষয়ে অবহিত করতে বলা হয়েছে। এ ছাড়া গুজরাটের বিস্তীর্ণ উপকূলে দায়িত্বরত কোস্টগার্ড, কাস্টমস, বন্দর কর্র্তৃপক্ষ, উপকূলীয় পুলিশ ও নৌবাহিনীকে উচ্চ সতর্কতা অবস্থায় রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত